হায়দরাবাদকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল লখনউ। তারপরই চোখে জল এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। কদিন আগে ভাইরাল হয়েছিল দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে ‘ঝামেলা’র ভিডিও। এদিন পন্থের সঙ্গে কী করলেন? ঘরের মাঠে সানরাইজার্সকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিলেন লখনউদের মহম্মদ শামি।
প্রথম দু’ওভারে দিলেন মাত্র ৩ রান। সঙ্গে দু’উইকেট। পরের দু’ওভারে দিলেন মাত্র ৬ রান। সব মিলিয়ে চার ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাট করে রান পেয়েছেন অধিনায়কোচিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। ৫০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। যেভাবে ম্যাচ শেষ করে এলেন, তা প্রশংসা পাওয়ার যোগ্য।


