৩১ মে পর্যন্ত ইজরায়েলে উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি-তেল আভিভ উড়ান বন্ধ করেছে বিমানসংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই যা বিঘ্নিত হচ্ছিল।
যুদ্ধের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। একে অপরের বিরুদ্ধে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান। এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুটে তাদের কার্যক্রম স্থগিত করেছে। শুধুমাত্র এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।


