বুধবার ঝাড়গ্রাম জেলার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের বেলতলা থেকে মানিকপাড়া পর্যন্ত রাস্তার উপর দাপিয়ে বেড়ালো রামলাল নামক একটি হাতি। ঝাড়গ্রাম তথা গোটা জঙ্গলমহলে পরিচিত ওই হাতিটি। খাবারের সন্ধানে রাস্তার উপর দাপিয়ে বেড়ালেও মানুষের কোন ক্ষতি করেনি তবে বিভিন্ন এলাকায় গিয়ে খাবার সংগ্রহ করে। রাস্তার উপর রামলাল দাপিয়ে বেড়ানো হয়, কিছু সময়ের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। রামলাল কে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় জমায়। তবে আপন মনে রাস্তার উপর দিয়ে চলে যায়, রামলাল নামক হাতিটি।
স্থানীয় বাসিন্দাদের অনুমান এখন ভোটের নির্বাচনী প্রচার চলছে তাই জঙ্গল থেকে বেরিয়ে এসে রামলাল ভোটের প্রচার শুরু করে দিয়েছে। ভোটের মুখে হাতি নিয়ে যেমন সমস্যা দেখা দিয়েছে তেমনি রাস্তার ওপর হাতি নিয়মিত দাপিয়ে বেড়া নয় যানবাহন চলাচলের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। তবে বনদপ্তর ও পুলিশ রামলাল কে রাস্তার উপর থেকে জঙ্গলের দিকে পাঠায়। তবে যেভাবেই প্রকাশ্য দিবালোকে রামলাল খাবারের সন্ধানে রাস্তার উপর দাপিয়ে বেড়ায় যার ফলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


