ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা চগিল সঙ্গীতশিল্পী পলাশ মুছলের। সাম্প্রতিক সময়ে যা ছিল দেশের সবচেয়ে চর্চিত বিয়ে। তাঁদেরকে দেখেই ভালোবাসার সংজ্ঞা তৈরি করে ফেলেছিলেন অনেকে। ‘কাপল গোলস’ তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছিল প্রিয় ‘পালরিতি’ জুটি। কিন্তু ‘পালরিতি’তে থাবা বসায় কোনও তৃতীয় পক্ষ! এমন জল্পনাই শোনা গিয়েছিল নেটদুনিয়ায়। গায়ে হলুদ, সঙ্গীতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, বিয়ের দিন সকালেই পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ। সব কিছুই এক তৃতীয় নারীর উপস্থিতির কারণে।
তাঁদের বিয়ে যায়। সবকিছু ঠিক থাকলে ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি এবং গায়ক পলাশ। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরেই সাংলির বিবাহবাসর ছেড়ে চলে আসে গোটা মুচ্ছল পরিবার।এরপর বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন স্মৃতি। এমনকী জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিলের মতো ক্রিকেটাররা, যাঁরা স্মৃতির বিয়েতে চুটিয়ে আনন্দ করছিলেন, তাঁরাও বিয়ের সমস্ত ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন।
তবে এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ। আর সেটাই ফের আলোচনার এনে দিয়েছে স্মৃতি মন্ধানা এবং পলাশ মুছলকে। রেডিট কমিউনিটিতে ভাইরাল হওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টটিতে দাবি করা হয়েছে, স্মৃতির বাবা দেখা গিয়েছে গায়িকা পলক মুছল এবং সুরকার মিঠুনের সঙ্গে। তিনজনকে একসঙ্গে ফার্মার’স ক্যাফেতে ঢুকতে দেখা গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টে প্রশ্ন তোলা হয়, ‘আসলে কী চলছে?


