ভোটদানে তরুণদের উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। কেরলে প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে মিষ্টি হালুয়া, যাতে ভোটের প্রতি আগ্রহ আরও বাড়ে।
কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই কর্মসূচির নাম দিয়েছে ‘মিষ্টি ভোট কেরল’। প্রতিটি জেলায় নির্দিষ্ট কিছু বুথে এই উদ্যোগ চালু হয়েছে। লক্ষ্য একটাই—প্রথমবার ভোট দিতে আসা যুবসমাজকে আকৃষ্ট করা এবং ভোটদানের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলা।

