ধুরন্ধর’-এর প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর ১৯ মার্চ মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীরের ধুঁয়াধর অ্যাকশন থেকে সারা অর্জুনের সঙ্গে রোম্যান্টিক রয়াসনে বুঁদ তেরো থেকে তিরাশি। মুক্তির তিন সপ্তাহ পেরিয়েও দর্শকের উন্মাদনা এতটুকু ফিরে হয়নি। বরং একের পর এক নতুন রেকর্ড করে সিনেদুনিয়ায় মাইলস্টোন গড়ছে আদিত্যর ছবি। সাফল্যের মাঝে বেশ কিছু বিতর্কেরও সৃষ্টি হলেও সিনেমার জনপ্রিয়তায় তার কোনও আঁচ পড়েনি। বরং ২০২৬ সালের বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের নিরিখে প্রথম দশটি ছবির তালিকায় উঠে এসেছে ‘ধুরন্ধর ২’।
দশম স্থানে রয়েছে রণবীর-সারা জুটির এই ছবি। হলিউড ও চীনা ব্লকবাস্টারের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্ব বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে ‘ধুরন্ধর ২’। শুধু প্রতিযোগিতাই করছে না বরং চলতি বছরের বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোর সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে রণবীর-সারা জুটির এই ছবি। সর্বোচ্চ আয়প্রাপ্ত ছবির তালিকার শীর্ষে রয়েছে চীনের ব্লকবাস্টার সিনেমা ‘পেগাসুস ৩’ যার বিশ্বব্যাপী আয় ৬৩৮ মিলিয়ানেরও বেশি। সেরা দশের তালিকায় রয়েছে হলিউডের সি-ফি মুভি ‘প্রোজেক্ট হেইল ম্যারি’ যার মোট আয় ৪২০ মিলিয়ানেরও বেশি। জনপ্রিয়তার নিরিখে নজর কেড়েছে অ্যানিমেটেড মুভি ‘দ্য সুপার ম্যারিও গ্যালাক্সি’ যার মোট আয় ৩৭০ মিলিয়ান।


