শনিবার বাংলার রাজনৈতিক ইতিহাসে শুরু নতুন অধ্যায় – একই দিনে কেন্দ্র ও রাজ্যের ৪ প্রথম সারির নেতার ১১টি সভা

রাজ্য আবার এলেন প্রধানমন্ত্রী। আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা তো.....

রাজ্য আবার এলেন প্রধানমন্ত্রী। আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা তো আছেই । সব মিলিয়ে জমজমাট ভোটের মিটিং। রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। হাতে আর মাত্র ১২ দিন। বঙ্গ রাজনীতির হাওয়া উত্তপ্ত। ক্রমশ সেই পারদ চড়ছে। কর্মীদের চাঙ্গা করতে ও দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তিন জায়গায় সভা করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রচার করছেন। শনিবার তাঁর চারটি সভা ছিলো ।

 

সাঁইথিয়ায় ছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। মেমারিতে ছিলো রোড শো-ও। পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে মেগা শনিবার রাজনৈতিক বাক-যুদ্ধ দেখলেন রাজ্যবাসী। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নিতে চলছে মহিলা ভোট। দিনের আলোর মতো তা পরিষ্কার। সেই অস্ত্রেই শান দিচ্ছে সব রাজনৈতিক দল। সেই ভোট যেন বিজেপির দিকেই থাকে সংকল্পপত্র প্রকাশের সেই লক্ষ্যেই শনিবার পূর্ব বর্ধমানের কালনায় প্রথম সভা করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর জঙ্গিপুর ও বালুরঘাটের কুশমণ্ডিতে তাঁর জনসভা ছিলো ।

 

এদিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে কেশিয়াড়ি, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, ও বড়জোড়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি সভায় মূল লক্ষ্য ছিলো মোদি -শাহ তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের উন্নয়ন ও আগামিদিনের পরিকল্পনা তুলে ধরেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন