নারীর ক্ষমতায়নে এক বড় পদক্ষেপের পথে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ আইন তার আসল মেজাজে কার্যকর করার সময় চলে এসেছে। ২০২৯ সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলো যাতে মহিলাদের জন্য নির্দিষ্ট কোটা বা সংরক্ষণ মেনেই হয়, তা নিশ্চিত করতে চায় কেন্দ্র।
আগামী তিন দিনের সংসদের বিশেষ অধিবেশনের প্রাক্কালে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত ফ্লোর লিডারদের চিঠি লিখে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর বার্তা: প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, দেশজুড়ে নারী শক্তি বন্দন অধিনিয়ম তার প্রকৃত সদিচ্ছার সঙ্গে কার্যকর করার সময় এখন এসে গিয়েছে। আমরা চাই ২০২৯-এর ভোট থেকেই এই সংরক্ষণ ব্যবস্থা চালু হোক।”


