কেরলে না গিয়ে ‘প্রতারণা’? অভিযোগে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল

লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। মন্ত্রী দাবি করেছেন, আর্জেন্টিনা ফুটবল দল কেরলে.....

লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। মন্ত্রী দাবি করেছেন, আর্জেন্টিনা ফুটবল দল কেরলে এসে একটি প্রীতি ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অনুযায়ী প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকা জোগাড়ের ব্যবস্থাও করা হয়। কিন্তু টাকা গ্রহণের পরেও নির্ধারিত সময়ে দলটি কেরলে খেলতে আসেনি বলে অভিযোগ। ভি আবদুরাহিমান জানিয়েছেন, “আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির আগমনের অপেক্ষায় ছিলাম। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা আসেনি।

 

এটা আমাদের সঙ্গে প্রতারণা।” মন্ত্রী আরও দাবি করেন, কেরল ছাড়াও আরও কয়েকটি দেশের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রয়োজন হলে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর ঘোষণা করা হয়েছিল যে আর্জেন্টিনা ফুটবল দল কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে। কিন্তু নির্ধারিত সময়ে দলটি না আসায় ফুটবলপ্রেমীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।

আরও পড়ুন