পালাবদলের পর রাজ্যের পূর্বতন সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ সামনে এসেছে বাংলার বিনোদন দুনিয়ায় ৷ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর থেকে তোলাবাজি, ব্যান কালচার, প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে সরব হয়েছেন টলিপাড়ার কলাকুশলীরা ৷ এবার মমতার সরকারের প্রতি তীব্র অসন্তোষ ধরা পড়ল টলি তথা বলি দুনিয়ার প্রবাদপ্রতিম গায়ক কুমার শানুর কথায় ৷ রাজ্যের বর্তমান সরকারের প্রতি দরাজ প্রশংসা করে তিনি বলেছেন, রাজ্যে পরিবর্তনে শুধু বাংলা না, ভারতও বাঁচল ৷


