ঘুমন্ত অবস্থাতেই জওয়ানের মৃত্যু, শোকস্তব্ধ কেশিয়াড়ী

হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কেশিয়াড়ী ব্লকের কুলবনি গ্রামের সেনা জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষ (৩১)। তিনি সিকিমের.....

হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কেশিয়াড়ী ব্লকের কুলবনি গ্রামের সেনা জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষ (৩১)। তিনি সিকিমের জিরো পয়েন্টে অবস্থিত ৪১৭ ফিল্ড হসপিটালের রেডিওলজি (এক্স-রে) বিভাগে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি ঘুমোতে যান।

 

এরপর ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি তাঁর পরিবারকে সেনাকর্তারা জানান। এই আকস্মিক মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারসহ গোটা গ্রামে। ৫ই এপ্রিল, রবিবার সকালে তাঁর গ্রামের বাড়িতেই সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ওই সেনা জওয়ানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ কুলবনি গ্রাম। এই মর্মান্তিক ঘটনায় তাঁর পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন এবং গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন