বাংলাদেশীদের আমরা ডিলিটও করব, ডিপোর্টও করব : নিতিন নবীন

এখানকার মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার মানুষের জন্য কর্মসংস্থান না করে তাদের অন্য রাজ্যে যেতে বাধ্য করছে’। সোমবার.....

এখানকার মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার মানুষের জন্য কর্মসংস্থান না করে তাদের অন্য রাজ্যে যেতে বাধ্য করছে’। সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের নির্বাচনী জনসভা থেকে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এরই সঙ্গে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ‘বাংলাদেশি’ আখ্যা দেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিয়ে নিতিন নবীন বলেন, যাঁদের এই বাংলায় অধিকার আছে, তাঁরাই অধিকার পাবেন। বিজেপি সভাপতি বলেন, ‘এখানে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হচ্ছে, তা আমরা হতে দেব না। তাদের আমরা ডিলিটও করব, ডিপোর্টও করব’।

 

তিনি অভিযোগ করেন, তৃণমূলে যেভাবে অভিষেককে ‘সামনে নিয়ে আসার’ চেষ্টা চলছে, তা থেকে স্পষ্ট যে তারা সিন্ডিকেটের সরকার চালিয়ে যেতে চায়। তিনি বলেন, বিজেপি সরকারে এলে সিন্ডিকেট রাজ পুরোপুরি খতম করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নিতিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষের নামে সরকার গঠন করেছিলেন, কিন্তু যদি কেউ মা-মাটি-মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে থাকে, সেটা হল মমতা দিদির সরকার।

 

মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তিনি। তাই তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া উচিত’। নিতিন বলেন, ‘এখানকার মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার মানুষের জন্য কর্মসংস্থান না করে তাদের অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য করছে। মমতা দিদি নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন।

 

তবে নন্দীগ্রাম থেকে তিনি কিছু শেখেননি। আমরা মহিলা সংরক্ষণের জন্য বিল এনেছিলাম, কিন্তু মমতা দিদি সেই বিলের বিরোধিতা করেন। এই যদি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা উঠত, তাহলে সেটার সমর্থন করতেন’। অন্যদিকে সোমবার সাঁইথিয়ায় নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘যেখানে বিনিয়োগকারীরা ছিলেন, আপনাদের উন্নতির সুযোগ ছিল, সেখানে গুন্ডারা কী জানি কী করছে। তৃণমূল কংগ্রেসের শাসনকালে যে দুর্নীতি বেড়েছে, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে, বা জেলে থাকবে, আর নাহলে উপরে চলে যাবে। আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা ভয় চান নাকি মুক্তি চান’।

আরও পড়ুন