ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই গোটা রাজ্যজুড়ে রাতে নিষিদ্ধ বাইক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দুদিন আগে থেকেই রাস্তায় বাইক চলাচলের উপরে কার্যত নিষেধাজ্ঞা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন।.....

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দুদিন আগে থেকেই রাস্তায় বাইক চলাচলের উপরে কার্যত নিষেধাজ্ঞা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দু দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র্যা লি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।

 

ভোটের আগের দুই রাত অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাইক চালানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও, বাইকের পিছনে কোনও আরোহী বা পিলিয়ন রাইডার বসানো যাবে না। চালককে একাই যাতায়াত করতে হবে। ভোটের দিন অর্থাৎ নির্বাচনের দিনও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু নিয়ম বলবৎ থাকবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাইক ব্যবহার করা যাবে। জরুরি বা আপদকালীন কাজের ক্ষেত্রে বাইক নিয়ে বের হওয়া যাবে। যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন নিতে হবে। অ্যাপ নির্ভর বাইক ও ফুড ডেলিভারি সংস্থার বাইকের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কমিশনের তরফে।

আরও পড়ুন