ইন্দ্রনীল খাঁর সমর্থনে অমিত শাহ মেগা রোড শো

২০২৬ সালের দ্বিতীয় দফার নির্বাচনের শেষ দিনের প্রচার পর্বে কলকাতার স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল খাঁর সমর্থনে বেহালা পশ্চিম বিধানসভার.....

২০২৬ সালের দ্বিতীয় দফার নির্বাচনের শেষ দিনের প্রচার পর্বে কলকাতার স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল খাঁর সমর্থনে বেহালা পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে মেগা রোড শো-তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহI মূলত, এই দিন সকালবেলা আনুমানিক দশটা নাগাদ বেহালা থানা মোড় থেকে এই মেগা রোড-শো শুরু হয় বিজেপির পক্ষ থেকে।

 

বিজেপি প্রার্থী ডাক্তারবাবু সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রীর মেগা রোড-শোতে মানুষ কাতারে কাতারে ভিড় জমায়। বেহালা থানা মোড় থেকে বিজেপি প্রার্থীদের “ভারত মাতা কি জয়” স্লোগানে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চলতি মাসের আগামী ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। উল্লেখযোগ্য, সোমবার সকালে বেহালা পশ্চিম বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী ডাক্তার ইন্দ্রনীল খাঁর সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিশাল মেগা রোড-শো করলেন। মেগা রোড শো থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ডাক্তার ইন্দ্রনীল খাঁকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান। অন্যদিকে, সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকায় এই দিন তীব্র দহন থেকে উপস্থিত বিজেপির কর্মী সমর্থক সহ প্রার্থী নিজেও কিছুটা স্বস্তি পান।

 

পাশাপাশি এই দিন বেহালা থানা মোড় থেকে প্রার্থীর সমর্থনে হওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর মেগা রোড-শোতে দলীয় কর্মী সমর্থক সহ সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এ বিষয়ে বেহালা পশ্চিম বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী ডাক্তার ইন্দ্রনীল খাঁ জানান, ” আগামী ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট সেই বটে সকল বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাশাপাশি রাজ্যে চলা বিভিন্ন রাহাজানি ও তৃণমূলের গুন্ডারাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এগিয়ে আসুন। তবে একটি বিশেষ সমীক্ষা থেকে জানা গেছে, বেহালা পশ্চিম এলাকার স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য জনগণের গুঞ্জন ইন্দ্রনীল দা জিতে বসে আছেন।

আরও পড়ুন