বুথফেরত সমীক্ষায় বিজেপির দিকে ঝোঁক, কিন্তু টানটান লড়াই বাংলায়

শেষ হল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তার পরই প্রকাশিত হল এক্সিট পোল। একাধিক এক্সিট পোল অনুযায়ী, বাংলায় এবারের নির্বাচনের.....

শেষ হল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তার পরই প্রকাশিত হল এক্সিট পোল। একাধিক এক্সিট পোল অনুযায়ী, বাংলায় এবারের নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গড়ছে বিজেপি। তবে, প্রজা পোল অ্যানালিটিক্স ছাড়া কোনও সংস্থাই একপেশে এক্সিট পোল দেয়নি। অর্থাৎ, এক্সিট পোল অনুযায়ী টানটান লড়াই হতে পারে দুই হেভিওয়েট দলের মধ্যে। তবে সরকার গড়তে চলেছে বিজেপিই।

পিপলস পালসের তথ্য অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৭৭-১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫-১১০টি আসন। অন্যদিকে, বামফ্রন্ট পেতে পারে ১টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১-৩টি আসন।

একনজরে দেখে নিন এক্সিট পোলে কোন সংস্থা কী বলছে:  

 

পিপলস পালস: বিজেপি ৯৫-১১০, তৃণমূল ১৭৭-১৮৭, বাম ০-১, কংগ্রেস ১-৩, বিজিপিএম ১-২

 

প্রজা পোল অ্যানালিটিক্স: বিজেপি ১৭৮-২০৮, তৃণমূল ৮৫-১১০, অন্যান্য ০-৫

 

চাণক্য স্ট্র্যাটেজিস: বিজেপি ১৫০-১৬০, তৃণমূল ১৩০-১৪০, অন্যান্য ৬-১০

 

পোল ডায়েরি: বিজেপি ১৪২-১৭১, তৃণমূল ৯৯-১২৭, অন্যান্য ০-১

 

ম্যাট্রিজ: তৃণমূল ১২৫-১৪০, বিজেপি ১৪৬-১৬১, অন্যান্য ৬-১০

 

পি-মার্ক: বিজেপি ১৫০-১৭৫, তৃণমূল ১১৮-১৩৮, অন্যান্য ২-৬

 

আরও পড়ুন