বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকটের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশবাসীকে সংযমী ভাবে জ্বালানি তেল খরচের পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের কনভয়ের সংখ্যা কমিয়েছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে একই সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিন নিজের কনভয়ের বহরও ছোট করার কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। উনি গাড়ির কনভয় ছোট করেছেন। আমিও বলেছি, আমার কনভয়ে অপ্রয়োজনীয় গাড়ি রাখার দরকার নেই’।


