Ruby General Hospital এবং Ruby Cancer Centre গত ৩২ বছর ধরে উন্নত মানের মাল্টি-স্পেশালিটি চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছে। ২০১৪ সালে (Clinac iX with FFF Technology) এবং ২০২৪ সালে (Varian TrueBeam 3.0) — পূর্ব ভারতের মধ্যে সর্বপ্রথম অত্যাধুনিক Radiation Therapy Machine চালু করে Ruby Cancer Centre। কলকাতায় একমাত্র ডিজিটাল PET CT সুবিধাও রয়েছে এই হাসপাতালেই।
আজ পুনর্জন্মমূলক চিকিৎসা (Regenerative Medicine) এবং হেমাটো-অঙ্কোলজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে অত্যাধুনিক বিশ্বমানের Stem Cell and Cellular Therapy Transplantation Unit, যা সাধারণভাবে Bone Marrow Transplant (BMT) Unit নামে পরিচিত, তার উদ্বোধনের মাধ্যমে। এই ইউনিটটির উদ্বোধন করেন হাসপাতালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত, মিসেস রুবি দত্ত এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ কমল কে দত্তের উপস্থিতিতে। আন্তর্জাতিক মানের এই নতুন ইউনিটটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য জটিল রক্তজনিত রোগের উন্নত ও জীবনরক্ষাকারী চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছে।
মূল বৈশিষ্ট্যসমূহ :
৬টি বিশেষায়িত Isolation Room, যেখানে উন্নত ব্যক্তিগত HVAC সিস্টেমের মাধ্যমে HEPA ফিল্ট্রেশন সুবিধা রয়েছে, যা সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করবে।
স্পর্শবিহীন (Touch-free) সম্পূর্ণ বায়ুরোধী স্বয়ংক্রিয় দরজা।
সমস্ত ওয়াশরুমে Touch Sensor যুক্ত আধুনিক Plumbing Fittings।
সম্পূর্ণ RO এবং UV পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা।
ইউনিটের মধ্যেই Dialysis ও উন্নত Critical Care Support System-এর সুবিধা।
আধুনিক Stem Cell Apheresis Room এবং Stem Cell Product সংরক্ষণের ব্যবস্থা।
ইন-হাউস Blood Irradiation ও উন্নত Blood সেন্টারের সুবিধা।
শিশু রোগীদের পরিবারের সদস্যদের থাকার জন্য Ante Room সুবিধা।
সমন্বিত চিকিৎসা পরিষেবা : এই কেন্দ্রে Autologous এবং Allogeneic — উভয় ধরনের Transplant করা হবে, যার মধ্যে Matched Sibling, Unrelated এবং Haploidentical Transplant অন্তর্ভুক্ত।
উন্নত Cellular Therapy : এই ইউনিটে CAR–T Cell Therapy এবং বিশেষ ধরনের Stem Cell Treatment-এর সুবিধাও থাকবে।
বিশেষজ্ঞ চিকিৎসক দল : এই ইউনিটে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত Oncologist, Hematologist, Nurse ও Technician-দের একটি অভিজ্ঞ বহুমুখী দল কাজ করবেন। পাশাপাশি Ruby General Hospital-এর সম্পূর্ণ Multi-speciality Clinical Team-এর সহায়তাও থাকবে।
রোগী পরিষেবায় এক যুগান্তকারী পদক্ষেপ : এই ইউনিট Leukemia, Lymphoma, Aplastic Anemia এবং Sickle Cell Disease-এ আক্রান্ত রোগীদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে, যাঁদের আগে এমন উন্নত চিকিৎসার সুযোগ সীমিত ছিল। Dedicated Apheresis Facility এবং Self-sufficient Standalone Unit থাকার ফলে রোগীরা একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা পাবেন।
ডাঃ কমল কুমার দত্ত, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, Ruby General Hospital বলেন — “এই অত্যাধুনিক ইউনিট বহু রোগীর জীবন বাঁচাবে এবং তাঁদের নতুন করে জীবনের সুযোগ করে দেবে।”
প্রেস মিট চলাকালীন Prof. Dr. Tuphan Kanti Dolai (Senior Haematologist and Bone Marrow Transplant Specialist) বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ruby General Hospital-এর প্রথম Bone Marrow Transplant রোগী, যার Transplant ২০২৪ সালে সম্পন্ন হয়েছিল। এছাড়াও, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছাত্রী মিস সৃজানি সাহু, যিনি উচ্চমাধ্যমিকে অত্যন্ত ভালো ফল করেছেন এবং ভবিষ্যতে Psychologist হতে চান, তাঁকে মিসেস রুবি দত্ত সংবর্ধনা জানান। Ruby Cancer Care & Research Foundation আগামী তিন বছর তাঁর পড়াশোনার আর্থিক দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছে।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ডাঃ ঐন্দ্রিলা বিশ্বাস (MS, MCh, Surgical Oncologist)-এর একটি জটিল সার্জারির সফল উদাহরণ। ত্রিপুরার এক তরুণ, ১৭ বছর বয়সী IIT পরীক্ষার্থী মিস্টার সৌপ্তিক ভট্টাচার্য Ewing Sarcoma-তে আক্রান্ত হন। তাঁর ক্ষেত্রে Bone Tumor Excision ও Reconstruction-এর অত্যন্ত জটিল অস্ত্রোপচার করা হয়। আগে এই ধরনের ক্ষেত্রে অঙ্গচ্ছেদ (Amputation) করাই একমাত্র উপায় ছিল, কিন্তু বর্তমানে অত্যন্ত পরিকল্পিত অস্ত্রোপচার ও Customized Mega Prosthesis-এর মাধ্যমে Limb Salvage ও Reconstruction সম্ভব হয়েছে। গত সপ্তাহে তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পান এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন।
পূর্ব ভারতে Cancer Care-এর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগ সম্পর্কে সম্মানিত সংবাদমাধ্যমের মাধ্যমে বৃহত্তর সমাজের কাছে পৌঁছানোর আশা রাখছি।
ধন্যবাদান্তে,
সুভাষীষ দত্ত
Chief General Manager – Operations
9831227380


