EXCLUSIVE: মানিকচকে নদীতে স্নান করতে গিয়ে একসাথে তলিয়ে গেল তিনটি নাবালিকা

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ- মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের শান্তি মোড় এলাকায় নদীতে স্নান করতে গিয়ে একসাথে তলিয়ে গেল তিনটি নাবালিকা মেয়ে,.....

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ- মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের শান্তি মোড় এলাকায় নদীতে স্নান করতে গিয়ে একসাথে তলিয়ে গেল তিনটি নাবালিকা মেয়ে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়, নদীতে তল্লাশি অভিযানে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল প্রায় দশটা নাগাদ তিনজন নাবালিকা মেয়ে শান্তিমোড় এলাকায় বাড়ির পাশের গঙ্গা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকাই এই তিনজন নাবালিকা মেয়ে নদীতে তলিয়ে যায় বলে খবর।

 

ঘটনার খবর জানা জানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশ প্রশাসনকে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নদীতে স্পিড বোর্ডের মধ্যে দিয়ে তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ও নৌকো দিয়ে নিজেরাও নিখোঁজ নাবালিকা মেয়েদের তল্লাশি অভিযান চালাচ্ছে নদীতে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

আরও পড়ুন