নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে  বড়সড় সাফল্য রতুয়া থানার পুলিশের

মালদা,বিশ্বজিৎ মন্ডল; নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদার রতুয়া থানার পুলিশ। এক.....

মালদা,বিশ্বজিৎ মন্ডল; নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদার রতুয়া থানার পুলিশ। এক সপ্তাহের অভিযানে পুলিশের জালে ধরা পড়ল মোট ১১ জন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ভাদো এবং দেবীপুর এলাকায় এই অভিযান চালিয়ে সাফল্য মিলেছে।

 

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে কাহালা অঞ্চল এলাকার এক পঞ্চায়েত সদস্যার স্বামীর নাম রয়েছে বলে খবর। নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রতুয়া থানার পুলিশ। তাই লাগাতার মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। সেই অভিযানেই গত এক সপ্তাহে পুলিশের জালে ধরা পড়েছে মোট ১১ জন মাদক পাচারকারী।

আরও পড়ুন