সরকারি হাসপাতালের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা লালবাজারের

রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল লালবাজার।হাসপাতালের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং রোগী,.....

রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল লালবাজার।হাসপাতালের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।নির্দেশিকায় হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরে রোগী ও পরিজনদের প্রবেশ নিয়ন্ত্রণ, কঠোর তল্লাশি ব্যবস্থা এবং দালালচক্র রুখতে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।

 

এছাড়া বেসরকারি নিরাপত্তাকর্মীদের ডিউটি রোস্টার মেনে নিয়োগ ও নজরদারি, এবং হাসপাতালের ভিড় নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জরুরি ও বহির্বিভাগ এলাকায় শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকেই হাসপাতাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতেই লালবাজারের এই নতুন নির্দেশিকাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন