বাঙালির দুর্গাপুজোকে বিশ্বজনীন করে তুলতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। ইতিমধ্যেই কয়েক বছর আগে বাঙালির চিরন্তন উৎসবকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’ তকমা দিয়েছে ইউনেসকো।
পুজো কর্তাদের অনেকেই বলছেন, তারাও চান বাংলার পুজো এবার আক্ষরিক অর্থেই জাতীয় মর্যাদা পাক। প্রধানমন্ত্রী তো বটেই কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের রাষ্ট্রনেতারাও পা রাখুন পুজো উপলক্ষে। সূত্রের খবর, বিজেপিরও পরিকল্পনা তেমনই।


