মঙ্গলবার সকালে সল্টলেকের বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচি শেষ করে তিনি সরাসরি চলে যান তারকেশ্বরে। সেখানে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আগামী ২০ জুন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের অংশ হিসেবে তারকেশ্বরে প্রধানমন্ত্রীর একটি জনসভা করার কথা রয়েছে। সেই সভার প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েই মূলত আজ প্রশাসনিক স্তরে আলোচনা করেন শুভেন্দু।

