ভোটের এক মাসের মাথায় সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। পদ হারালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের সব নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া চেয়ারপার্সন পদে থাকলেন কিনা তা এখনও অস্পষ্ট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন পদাধিকারী নির্বাচন করতে হবে দলকে।


