মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ ছাড়লেন জয়ন্ত কুন্ডু

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু। তাঁর স্থলাভিষিক্ত হলেন.....

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু। তাঁর স্থলাভিষিক্ত হলেন সংগঠনের সহ-সভাপতি অসিত কুমার সাহা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুক্রবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে নবনিযুক্ত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থাকা জয়ন্ত কুন্ডুর পদত্যাগকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস-এর পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভিতরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে।

 

তবে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি মালদার ব্যবসায়ী সংগঠনকে সংগঠিত করে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন বলে মত অনেক সদস্যের। তাঁর অবর্তমানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি কতটা গতিশীল থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পদত্যাগের কারণ নিয়ে জয়ন্ত কুন্ডু প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন