ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ মালদা শহরে এক ব্যবসায়ীকে ফোনে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ইংলিশ বাজার থানার.....

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ মালদা শহরে এক ব্যবসায়ীকে ফোনে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ইংলিশ বাজার থানার মকদমপুর এলাকার। এই ঘটনায় সুবিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ইংরেজ বাজার থানায় ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শুভঙ্কর সাঠিয়ার। অভিযোগ, মকদমপুর এলাকার এক মহিলা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ব্ল্যাকমেল করে আসছেন। শুভঙ্কর সাঠিয়ারের দাবি, ওই মহিলার স্বামীর সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল।

 

বর্তমানে ওই ব্যক্তি অন্যত্র থাকলেও এরপর থেকেই তাঁর স্ত্রী ফোন করে নানা অজুহাতে টাকা দাবি করতে শুরু করেন। অভিযোগ অনুযায়ী, ওই মহিলা তাঁকে আড়াই লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন। ব্যবসায়ীর দাবি, ক্রমাগত মানসিক চাপ ও ভয়ের কারণে গত ৩ জুন তিনি ফোন-পের মাধ্যমে ৪৯ হাজার টাকা ওই মহিলাকে পাঠাতে বাধ্য হন।

 

এরপরও টাকা দাবি অব্যাহত থাকায় তিনি আইনের দ্বারস্থ হন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। তবে যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ওই মহিলা।

আরও পড়ুন