মালদা বিশ্বজিৎ মন্ডলঃ মোবাইলে রিলস ভেডিও বানানোর নেশা প্রাণ কাড়ল এক তরতাজা যুবকের। ব্রীজের উপর থেকে মহানন্দা নদীতে পড়ে মৃত্যু হল তার। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম অর্ক ঘোষ। বয়স ১৮ বছর।। বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বেলা আড়াইটা নাগাদ অর্ক তার কয়েক বন্ধুর সঙ্গে রতুয়া-২নং ব্লকের মহানন্দা ব্রীজের উপর থেকে মোবাইলে রিলস তৈরি করছিল। ওই সময় অসাবধানতাবশত চার যুবক ব্রীজ থেকে নিচে নদীতে পড়ে যায়।
ওই সময় তারা তাদেরকে বাঁচানোর জন্য আর্ত চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা নদীতে ঝাঁপ দিয়ে তিনজনকে চারজনকে কোনরকমে উদ্ধার করে। তবে চারজনকে উদ্ধার করলেও, ততক্ষণে একজনের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।


