গৌড়কন্যা বাস টার্মিনাসে অভিযান

রবিবার দুপুরে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো.....

রবিবার দুপুরে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো ও স্টিকার মুছে ফেলা হয়।

 

সরকারি বাসের নীল-সাদা রং এবং সরকারি পরিবহণ সংস্থার নামের সঙ্গে মিল রেখে একাধিক বেসরকারি বাস চলাচল করছে। অভিযোগ, এই ধরনের রং ও নাম ব্যবহারের ফলে যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা বিভ্রান্তির শিকার হচ্ছিলেন।

 

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু সরকারি ও বেসরকারি বাসের রং এবং নামের সাদৃশ্যের কারণে অনেক মহিলা যাত্রী ভুলবশত বেসরকারি বাসে উঠে পড়ছিলেন এবং পরে সমস্যার মুখে পড়ছিলেন।

 

অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-র নামের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাসে ‘NBTS’, ‘MBTSG’, ‘MMT’ ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সরকারি বাসের মতোই নীল-সাদা রং করা হচ্ছিল গাড়িগুলিতে। ফলে সাধারণ যাত্রীদের পক্ষে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে উঠেছিল।

 

রবিবার দুপুরে জেলা পরিবহন দপ্তরের আরটিও অনুপম চক্রবর্তী নিজে পরিবহন কর্মীদের নিয়ে গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছন। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বাসের গায়ে থাকা বিভ্রান্তিকর লোগো ও স্টিকার ছিঁড়ে ফেলা হয়। এছাড়াও সরকারি পরিবহণ সংস্থার নামের অনুকরণে লেখা বিভিন্ন চিহ্ন ও লেখার উপর কালো কালি লাগিয়ে মুছে দেওয়া হয়।

 

পরিবহন দপ্তরের এই পদক্ষেপে যাত্রীদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সরকারি ও বেসরকারি বাসের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকলে ভবিষ্যতে আর বিভ্রান্তির শিকার হতে হবে না এবং বিশেষ করে মহিলা যাত্রীদের হয়রানিও অনেকটাই কমবে।

 

এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো ইনচার্জ মলয় কর্মকার জানান এম বি এস টি সির বাসের নীল সাদা রং বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে বেসরকারি বাসের রং কি হবে তা আমাদের দেখার বিষয় নয়। তবে মহিলা যাত্রীরা প্রায়ই জানতে চাইছেন বাসটি সরকারি কিনা তারা স্পষ্টই বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী এম বি এস টি সির নিন্দ সাদা রং করা হয়। বাসের রং কি হবে সেই বিষয়ে আরটিও দপ্তরি বলতে পারবেন।

আরও পড়ুন