কলকাতা: রাজ্যে শ্রমিকদের অধিকার রক্ষায় এবার বড়সড় পদক্ষেপ করল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন (BJMTU)। সংগঠনের দাবি, বিগত দিনে তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি (INTTUC)-এর কারণে বাংলার লক্ষ লক্ষ শ্রমিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই পরিস্থিতির পরিবর্তনে এবার সব স্তরের শ্রমিকদের এক ছাতার তলায় আনার ডাক দিল BJMTU এর এই শ্রমিক সংগঠন। অটোচালক, সরকারি কর্মচারী থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিজেএমটিউ-র রাজ্য সাধারণ সম্পাদক বৈদ্য দে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।


