১২ই জুন মালদায় আসছেন মুখ্যমন্ত্রী

মালদা, বিশ্বজিৎ মন্ডল: রাজ্যে পালা বদলের পর আগামী ১২ই জুন শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমণকে ঘিরে.....

মালদা, বিশ্বজিৎ মন্ডল: রাজ্যে পালা বদলের পর আগামী ১২ই জুন শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমণকে ঘিরে মালদায় শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। যার অঙ্গ হিসেবে বুধবার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে প্রথমে মালদা বিমান বন্দর পরিদর্শনে যান। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ আধিকারিকরা বিমান বন্দরের নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন।

 

প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে চেপে মালদা বিমান বন্দরে নামবেন। এরপর তিনি বিমান বন্দর থেকে গাড়ি চেপে সোজা মালদা কলেজ অডিটোরিয়ামে গিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। তাই মুখ্যমন্ত্রীর আগমণের প্রাক্কালে বুধবার জেলাপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মালদা বিমান বন্দর এবং মালদা কলেজ অডিটোরিয়াম পরিদর্শনে যান। সেখানকার প্রস্তুতিমূলক কাজকর্ম সহ নিরাপত্তার দিক খতিয়ে দেখেন।

আরও পড়ুন