পশ্চিম মেদিনীপুরে ট্র্যাক্টর প্রতি বালির দাম বেঁধে দিল প্রশাসন

শনিবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বালি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন.....

শনিবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বালি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ ,ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলার বিধায়ক প্রদীপ লোধা ,ডঃ শঙ্কর গুছাইত, বিমান মাহাতো রমা প্রসাদ গিরি সহ অন্যান্য বিধায়করা এছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্য বালি খাদানের মালিকরা। ওই বৈঠকে প্রতি ট্রাক্টর বালির দাম ১৫০০ টাকা করা হয়েছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করছেন তাদের প্রত্যেককে তিন ট্র্যাক্টর করে বালি দেওয়া হবে।।

 

বৈঠক শেষে গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা জানান গড়বেতা এক ব্লকে কোন বালিরঘাট নেই গড়বেতা দুই ব্লকে দুটি ঘাট ছিল তা বর্তমানে বন্ধ রয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন যারা বাড়ি পেয়েছেন সেই সব উপভোক্তারা। তাই ওই এলাকায় সরকারি নিয়ম মেনে বালিঘাট চালু করার জন্য তিনি দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন জেলাশাসক ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতি শনিবার বালি নিয়ে যে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক বাড়ির উপভোক্তারা তিন ট্রাক্টর করে বালি পাবেন।

 

প্রতি ট্রাক্টরে ১০০ সেফটি করে বালি থাকবে, তার জন্য ১৫০০ টাকা করে দিতে হবে। বালির দাম বেড়ে যাওয়া য় যারা বাড়ি পেয়েছেন তারা বাড়ি তৈরি করতে পারছেন না যার ফলে সমস্যায় পড়েছেন। সেই জন্য বৈঠকে প্রতি ট্রাক্টর পিছু এক হাজার পাঁচশো টাকা ধার্য করে দেয়া হয়েছে, এর ফলে যারা বাড়ি পেয়েছেন তাদের বাড়ি তৈরি করতে সুবিধা হবে এবং তারা উপকৃত হবেন বলে তিনি জানান।

আরও পড়ুন