এবার ধূপগুড়িতেও চলল বুলডোজার। অভিযোগ ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি এলাকায় কয়েক বছর থেকে মামলা চলছিল একটি জমির উপরে। সেই জমিতে কোর্টের রায়কে অমান্য করে সামনের অংশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ নির্মাণ। রাজ্যে পালাবদল হতেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে চলেছে উত্তরপ্রদেশের মডেলে বুলডোজার। এবার ধূপগুড়ির ঝার আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও চলল বুলডোজার। ভেঙে ফেলা হলো সেই অবৈধ নির্মাণ। গ্রামে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে দেখে ভিড় জমান স্থানীয়রা।
উপস্থিত ছিল ডাউকিমারি ফাঁড়ির পুলিশও। কোর্টের নির্দেশ গ্রাম পঞ্চায়েতের তরফে শুক্রবার দুপুরে সরকারি জায়গা দখল মুক্ত করা হয় বলে জানা গেছে। স্থানীয় বিজেপি নেতা বাপ্পাদিত্য রায় বলেন এখানে একটা অবৈধ নির্মাণ হয়েছিল। তিনি অভিযোগ করে আরো বলেন তৃণমূল নেতারা এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। ১৪৪ ধারা জারি ছিল। সেই সময় কোর্টের রায়কে পর্যন্ত অমান্য করা হয়। এই বিষয়ে ঝার আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায় বলেন কোর্টের নির্দেশে যেটুকু বলা হয়েছে সেটুকু দখল মুক্ত করা হয়েছে।


