টেট সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে সংসদে অর্ডিন্যান্স জারির দাবিতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ পশ্চিমবঙ্গ (বিদ্যালয় শিক্ষা) এর হাওড়া জেলা শাখা বৃহস্পতিবার ১৮ জুন জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি চন্দ্রশেখর সিং, জেলা সভাপতি মিন্টু চক্রবর্তী, জেলা সম্পাদক ডঃ সচ্চিদানন্দ দাস, জেলা কোষাধ্যক্ষ শ্যামল কুমার মাইতি, জেলা মহিলা প্রমুখ দূর্গা সোনকর।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী কর্মরত নন-টেট শিক্ষকদের ৩১ আগস্ট ২০২৮ এর মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। অন্যথায় অনেক শিক্ষক বাধ্যতামূলক অবসরের ঝুঁকি সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সংগঠকদের দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অর্ডিন্যান্স এনে পরবর্তীতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংগঠনের তরফে জানানো হয়, দেশের প্রতিটি জেলা প্রশাসনের কাছে এই দাবিতে এদিন ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে।


