বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে পড়ল প্রচন্ড বিষধর সাপ

মালদা, বিশ্বজিৎ মন্ডল; বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে পড়ল প্রচন্ড বিষধর সাপ। আর সেই সাপ দেখেই আতঙ্কে রীতিমতো শিউরে উঠলেন বাড়ির.....

মালদা, বিশ্বজিৎ মন্ডল; বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে পড়ল প্রচন্ড বিষধর সাপ। আর সেই সাপ দেখেই আতঙ্কে রীতিমতো শিউরে উঠলেন বাড়ির সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দিলেন এক সর্পপ্রেমীকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলেই। বুধবার সাত সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হল মালদা শহরের ৩নং ওয়ার্ডের, কৃষ্ণপার্ক এলাকায়। জানা গেছে, কৃষ্ণপার্ক এলাকার অখিল সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের এক সদস্য সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যান।

 

কিন্তু বাথরুমের দরজা খোলামাত্রই তার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হয়। বাথরুমে বিশালাকার দৈর্ঘ্যের একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান। যা দেখে তিনি আতঙ্কে সিটিয়ে যান। ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য সহ আশপাশের বাসীন্দারা ছুটে যান। তারাও বাড়ির বাথরুমে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে রীতিমতো শিউরে ওঠেন। তৎক্ষণাৎ খবর দেন ধীরেন সুতার নামে এক সর্পপ্রেমীকে। তিনি খবর পেয়েই সাপ ধরতে কৃষ্ণপার্ক এলাকায় ছুটে যান এবং নিজের কলাকৌশলকে কাজে লাগিয়ে সাহায্যে সাপটিকে বস্তাবন্দী করেন। আর সাপ বস্তাবন্দী হওয়ার পরেই পরিবারের সদস্যরা সহ এলাকার সাধারণ মানুষজন হাঁফ ছেড়ে বাঁচেন।

আরও পড়ুন