চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চা শ্রমিকদের উন্নতিতে এবার বঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’। এজন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে.....

চা শ্রমিকদের উন্নতিতে এবার বঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’। এজন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে খবর। তৃণমূল কংগ্রেস জমানায় চা শ্রমিকদের জীবন আরও কঠিন হয়েছে। বাগান বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন বহু শ্রমিক। শ্রমিক পরিবারের সদস্যদের উন্নয়ন, স্বাস্থে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অন্ধকার থেকে চা শ্রমিক ও পরিবারগুলিকে বার করে আনার বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরের চা শ্রমিকদের জন্য বড় ঘোষণাও হল। এদিন শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন।

 

রাজ্যে পালাবদলের পরে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে। চা শ্রমিকদের উন্নয়ন নিয়েও ভাবছে রাজ্য সরকার। সেই আবহে এদিন শুভেন্দু অধিকারী বড় বার্তা দিলেন। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, “দ্রুত ও সুষ্ঠু অগ্রগতির লক্ষ্যে, আমাদের রাজ্য-স্তরের কমিটি সম্প্রতি ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’ (PMCSPY) প্রকল্পটির রূপায়ণ পরিকল্পনা চূড়ান্ত করেছে। মোট ৩১৩.৩০ কোটি টাকা আর্থিক বরাদ্দের মাধ্যমে আমরা আমাদের চা-শ্রমিকদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছি।

আরও পড়ুন