রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রীর রহস্যমৃত্যু

রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ!.....

রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ! ইতিমধ্যেই এই মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ওই কার্যালয় থেকে হাতে লেখা এক পাতার একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি? আশিস বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, ‘রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।’ তাহলে কি রাজনৈতিক চাপে ‘আত্মহত্যা’ করলেন তিনি? নাকি অন্য কোনও কারণ? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের দুর্দিনের সঙ্গী ছিলেন এই আশিস। তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে দলে ছিলেন তিনি।

তৃণমূল কংগ্রেসের পাঁচবারের বিধায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে রাজ্যের কৃষিমন্ত্রীও হয়েছিলেন আশিস। এবারও বিধানসভা ভোটে রামপুরহাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি এবার আর জিততে পারেননি। আজ, রবিবার সকালে দেহ উদ্ধারের পর থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন।সুইসাইড নোটের দীর্ঘ লেখার ছত্রে ছত্রে উঠছে প্রশ্ন। আশিস লিখেছেন, “ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। রাজনৈতিক বাগ্‌বিতণ্ডা হয়েছে। কখনও শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারাজীবন এক পয়সা কোনও কাজের বিনিময়ে নিইনি।’’ তাহলে কি তাঁর উপর কোনও দুর্নীতির দায় চাপানো হচ্ছিল? রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দু’ভাগে ভাগ হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলও ‘ভালো তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছেন। তবে বীরভূমের লালমাটির রাজনীতিতে অনুব্রতের বিরোধী শিবিরেই ছিলেন আশিস রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দু’ভাগে ভাগ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলও ‘ভালো তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছেন। তবে বীরভূমের লালমাটির রাজনীতিতে অনুব্রতের বিরোধী শিবিরেই ছিলেন আশিস। দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোনও দুর্নীতিতে উঠে আসেনি বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন