নতুনদের সুযোগ দেওয়া উচিত মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মাঝেই মন্তব্য গড়কড়ির

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই বড় মন্তব্য করলেন নীতিন গড়কড়ি। নাগপুরের এক অনুষ্ঠানে তিনি জানান, আগের মতো কাজের গতি এখন.....

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই বড় মন্তব্য করলেন নীতিন গড়কড়ি। নাগপুরের এক অনুষ্ঠানে তিনি জানান, আগের মতো কাজের গতি এখন আর ধরে রাখা সম্ভব হচ্ছে না, তাই তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় হয়েছে। তাঁর কথায়, কাজের পরিধি ও গতি কিছুটা কমেছে এবং নতুন প্রজন্মকে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া উচিত, পুরনো প্রজন্ম শুধু পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।গত ৩০ বছর ধরে সক্রিয় রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতন ও সম্মান অর্জনের কথা উল্লেখ করে তিনি নিজের শারীরিক সীমাবদ্ধতার প্রসঙ্গও তোলেন।

 

তবে ভবিষ্যতের উন্নয়ন নিয়েও আশাবাদী গড়কড়ি জানান, মহারাষ্ট্রের কোনও আদিবাসী গ্রাম যেন বিদ্যুৎহীন না থাকে এবং রাজ্যের সর্বত্র উন্নয়ন পৌঁছয়, সেটাই লক্ষ্য।গত সপ্তাহে বিজেপির নতুন জাতীয় কমিটি ঘোষণার পরই এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালের পর সবচেয়ে বড় এই রদবদলে ৬৫৮ সদস্যের কমিটিতে অর্ধেকের বেশি নতুন মুখ স্থান পাওয়ায় প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এরপরই মোদীর মন্ত্রিসভাতেও রদবদলের গুঞ্জন জোরালো হয়েছে।

আরও পড়ুন