নেপালের হড়পা বানের প্রভাব ভারতেও!

নেপালে ভয়াবহ হড়পা বানের প্রভাব এসে পড়ল ভারতেও। বিহার-নেপাল সীমান্তে রসুয়াগড়ি শুল্ক দপ্তরের ৩৫ জন কর্মীর মধ্যে ১৪ জন নিখোঁজ,.....

নেপালে ভয়াবহ হড়পা বানের প্রভাব এসে পড়ল ভারতেও। বিহার-নেপাল সীমান্তে রসুয়াগড়ি শুল্ক দপ্তরের ৩৫ জন কর্মীর মধ্যে ১৪ জন নিখোঁজ, যাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। নেপালে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে, তবে তাতে ভারতীয় নেই। নেপালে গিয়ে অন্তত ১৩৩ জন ভারতীয় নিখোঁজ বলেও খবর।নেপাল থেকে বয়ে আসা গণ্ডক ও কোশী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে বিহারে।

 

তিব্বত-নেপাল হয়ে ভারতে ঢোকা নারায়ণী নদীই বিহারে গণ্ডক নামে পরিচিত। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি জানান, নেপাল থেকে গত কয়েক ঘণ্টায় ৮৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামলাতে গণ্ডক ব্যারেজের ৩৬টি গেটই খুলে দেওয়া হয়েছে।পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেন সম্রাট চৌধুরির সঙ্গে, সবরকম সাহায্যের আশ্বাস দেন। উত্তরপ্রদেশেও নদীর জলস্তর বৃদ্ধিতে হাই অ্যালার্ট জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিপজ্জনক এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন