পড়ুয়াশূন্য স্কুলে ১৯ হাজার শিক্ষক

কেন্দ্রীয় সংস্থা ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস-এর সাম্প্রতিক রিপোর্টে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষার পরিকাঠামোয় ভয়াবহ বৈপরীত্য উঠে এসেছে। রাজ্যের ৪,১৩৩টি.....

কেন্দ্রীয় সংস্থা ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস-এর সাম্প্রতিক রিপোর্টে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষার পরিকাঠামোয় ভয়াবহ বৈপরীত্য উঠে এসেছে। রাজ্যের ৪,১৩৩টি স্কুলে বর্তমানে কোনও পড়ুয়া নেই, অথচ সেখানে কর্মরত রয়েছেন ১৯,৫০২ জন শিক্ষক। এই অসঙ্গতির জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করেছেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর দাবি, বহু বেসরকারি স্কুল পোর্টালে শিক্ষার্থীর তথ্য আপলোড না করায় সংখ্যা শূন্য দেখাচ্ছে।

 

উল্টো দিকে, রাজ্যের ৬,৭৬৯টি স্কুল চলছে মাত্র এক জন শিক্ষক দিয়ে, যেখানে পড়াশোনা করছে ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি ছাত্রছাত্রী। মন্ত্রী এর জন্য বিগত ১৫ বছরের নিয়োগ-দুর্নীতিকে দায়ী করে জানান, বছরের শেষে সমস্যা মিটবে।রাজ্যের মোট ৯৩,১৪৭টি স্কুলের মধ্যে ৮ শতাংশে পড়ুয়া ১০ জনের কম, আবার ৮.৫ শতাংশে ৫০০ জনেরও বেশি। এই ভারসাম্যহীনতা দূর করতে উদ্বৃত্ত শিক্ষকদের ঘাটতি থাকা স্কুলে বদলির প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন