ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রবীণ নেতাই চমক, দীর্ঘদিন পর প্রকাশ্যে কুমুদ ভট্টাচার্য

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হলেও এবার রাজনৈতিক মহলে দিনটি ঘিরে ভিন্ন ছবি দেখা গেল। তৃণমূলের.....

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হলেও এবার রাজনৈতিক মহলে দিনটি ঘিরে ভিন্ন ছবি দেখা গেল। তৃণমূলের দুই পৃথক শিবির কলকাতার দুই জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন করেছে। পাশাপাশি শুক্রবার নিজেদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও।

 

মহাজাতি সদনে আয়োজিত সেই অনুষ্ঠানে এবার হেভিওয়েট নেতা বা সেলিব্রিটির বদলে প্রাধান্য পেলেন সংগঠনের প্রবীণ ও প্রাক্তন নেতারা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি কুমুদ ভট্টাচার্য। দীর্ঘদিন পর তাঁকে প্রকাশ্যে দেখা যায় এদিনের কর্মসূচিতে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজে তাঁকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের গেট থেকে মঞ্চে নিয়ে যান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন প্রাক্তন ও বর্ষীয়ান নেতা। কার্যত তাঁদের ঘিরেই তৈরি হয় অনুষ্ঠানের বিশেষ আবহ।রাজ্যে তৃণমূল ক্ষমতার বাইরে যাওয়ার পর বিরোধী রাজনীতির পরিসরে নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয় হয়েছে কংগ্রেস।

 

প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভঙ্কর সরকার একাধিক রাজনৈতিক ইস্যুতে সংগঠনকে পথে নামানোর উদ্যোগ নিয়েছেন। এর আগে শহিদ মিনারের পাদদেশে ২১ জুলাই শহিদ দিবস পালনও করেছিল প্রদেশ কংগ্রেস।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা রাজনৈতিক কর্মসূচি ও ইস্যুগুলির সঙ্গে নিজেদের পুরনো সংগঠনকে ফের যুক্ত করার চেষ্টা চলছে। মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রবীণ নেতাদের সামনে নিয়ে আসাও সেই সাংগঠনিক পুনরুজ্জীবনেরই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন