কালি লাগা আঙুলের সেলফিতে সরব টলিউড, ভোট দিলেন কোয়েল-সোহিনী-শুভশ্রী-মিঠুনরা

বাংলার দ্বিতীয় দফার ভোটে মাঠে নামলেন টলিউডের তারকারাও। বুধবার একে একে ভোটকেন্দ্রে হাজির হলেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার,.....

বাংলার দ্বিতীয় দফার ভোটে মাঠে নামলেন টলিউডের তারকারাও। বুধবার একে একে ভোটকেন্দ্রে হাজির হলেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়-সহ টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। ভোট দেওয়ার পর কালি-লাগা আঙুলের সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গণতান্ত্রিক উৎসবে সামিল হওয়ার বার্তাও দিলেন তাঁরা।

 

রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক ভোট দিয়ে ফিরে নিজের সেলফি পোস্ট করেন। স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ভোটকেন্দ্রে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, রাজ চক্রবর্তী এবার ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী। সোহিনী সরকার দিনের শুরুতেই ভোট সেরে নেন। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। সোনারপুর দক্ষিণ আসন থেকে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ও ভোটকেন্দ্র থেকে ফেরার পথে সেলফি তোলেন।

 

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ভোটকেন্দ্রের সামনেই কালি-লাগা আঙুল দেখিয়ে ছবি পোস্ট করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলে ত্রিশঞ্জিৎকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন। ভাস্বর চট্টোপাধ্যায় বাবার হাত ধরে ভোট দিতে গিয়ে প্রথম দিকের ভোটারদের দলে নাম লেখালেন। শংকর চক্রবর্তী মেয়ে সাজিকে সঙ্গে নিয়ে কালি-লাগা আঙুলের সেলফি পোস্ট করেন। শ্রীনন্দা শংকর মা, নৃত্যশিল্পী-অভিনেত্রী তনুশ্রী শংকরের সঙ্গে ভোট দিয়ে সেলফি শেয়ার করেন।

 

পরমব্রত চট্টোপাধ্যায়ও ভোটের লাইনে শামিল হন। রাইমা সেন এলেন মা মুনমুন সেনকে সঙ্গে নিয়ে। দর্শনা বনিক কলকাতা লেখা কালো টি-শার্ট আর নীল জিনস পরে ভোটকেন্দ্রে হাজির হলেন। অনিরুদ্ধ রায়চৌধুরী ও গার্গী রায়চৌধুরীও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।

আরও পড়ুন