রাজ্যে নারীপাচার রুখতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করলেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। পুলিশ, প্রশাসন, এনজিও, ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। আজ রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, যেখানে সেখানে ময়লা ফেললে, পানের পিক ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে।


