অন্নপূর্ণা না পাওয়ার ক্ষোভ আছড়ে পড়ল বিধায়ক সেবাকেন্দ্রে

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার ক্ষোভ এবার আছড়ে পড়ল বিধায়ক সেবাকেন্দ্রে। আরামবাগে বিধায়ক অফিসের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার.....

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার ক্ষোভ এবার আছড়ে পড়ল বিধায়ক সেবাকেন্দ্রে। আরামবাগে বিধায়ক অফিসের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অপেক্ষায় রয়েছেন। তিন মাস আগে ফর্ম ফিলআপ করেছেন। তাঁরা প্রত্যেকে পাওয়ার যোগ্য। অনেক অযোগ্যরা টাকা পেলেও তাঁরা পাননি। টাকা না মেলায় ক্ষোভে বিধায়ক অফিসের সামনে জড়ো হন তাঁরা। শুরু হয় বিক্ষোভ।

 

 

পরিস্থিতি সামাল দিতে বিধায়ক সেবাকেন্দ্রের প্রতিনিধিরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশের সামনে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যান মহিলারা। পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে-ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার বিধায়ক সেবাকেন্দ্রের সামনে এই বিক্ষোভ ঘিরে নতুন করে তৈরি হল রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর।

আরও পড়ুন