পিএসএল ছেড়ে আইপিএলে , পিসিবির ২ বছরের নিষেধাজ্ঞার মুখে মুজারাবানি

[11:09 pm, 14/4/2026] Subhobrata Mukherjee: মুস্তাফিজুর রহমানের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ২ বছর.....

[11:09 pm, 14/4/2026] Subhobrata Mukherjee: মুস্তাফিজুর রহমানের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ২ বছর নিষিদ্ধ করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ । অর্থাৎ ২০২৭ ও ২০২৮ পিএসএলে মুজারাবানি চাইলেও খেলতে পারবেন না । মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । আইপিএল ও পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী মুজারাবানি।

পরে তাকে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে সরাসরি সই করায় পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু মুজারাবানি এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পাওয়ায় পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন।

 

গত ১৩ মার্চ মুজারাবানিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের শূন্যস্থান পূরণ করেন তিনি । আইপিএলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হতে পারতেন মুস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল কলকাতা । বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের পরিস্থিতিতে মুস্তাফিজের আইপিএলে দল পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে । পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা।

 

 

দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশও গত মরশুমে মুজারাবানির মতো শাস্তি পেয়েছিলেন। মরশুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক বছর নিষিদ্ধ করেছিল পিসিবি । অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও আইপিএলে খেলতে এবারের পিএসএল থেকে নিজেদের সরিয়ে নেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা যোগ দেন রাজস্থান রয়্যালসে, কোয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেন জনসন। তবে তাদের নিষিদ্ধ করার কোনো ঘোষণা এখনো দেয়নি পিএসএল কর্তৃপক্ষ । ক্রিকবাজ জানিয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, মুজারাবানি ও বশের মতো জনসন ও শানাকাকেও একই ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।
পিএসএল ছেড়ে আইপিএলে , পিসিবির ২ বছরের নিষেধাজ্ঞার মুখে মুজারাবানি

 

নতুন দিন, কলকাতা :-

 

মুস্তাফিজুর রহমানের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ২ বছর নিষিদ্ধ করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ । অর্থাৎ ২০২৭ ও ২০২৮ পিএসএলে মুজারাবানি চাইলেও খেলতে পারবেন না । মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । আইপিএল ও পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী মুজারাবানি।

পরে তাকে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে সরাসরি সই করায় পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু মুজারাবানি এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পাওয়ায় পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন।
গত ১৩ মার্চ মুজারাবানিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কলক

আরও পড়ুন