হাওড়ায় শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে পরিদর্শন প্রশাসনের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে যাতে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে এবার শহরের রাজপথে নামলেন.....

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে যাতে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে এবার শহরের রাজপথে নামলেন হাওড়া জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। হাওড়ার জেলাশাসক ড. পি দীপাপপ্রিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী মঙ্গলবার বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁরা খতিয়ে দেখেন ভোটকে কেন্দ্র করে কোনও ভয়ভীতি বা চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা।

 

প্রশাসনের পক্ষ থেকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে কোনও ব্যক্তি বা গোষ্ঠী এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে। জেলাশাসক ও পুলিশ কমিশনার জানান, নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও ধরনের অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁরা আশ্বাস দেন।

আরও পড়ুন