ঝাড়গ্রামে প্রচারে শতাব্দী, রোড শো-তে মানুষের ঢল

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর চেকপোস্ট.....

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর চেকপোস্ট থেকে কাপাসিয়া পর্যন্ত রোড শো করে নির্বাচনী প্রচার করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়।

 

তাঁর সাথে ছিলেন নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু, গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ সহ আরও অনেকে। সেখান থেকে তিনি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনপুর এক ব্লকের ডহিজুড়ি এলাকায় ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে রোড শো করে নির্বাচনী প্রচার করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সরেন, তৃণমূল কংগ্রেসের নেতা ছত্রধর মাহাতো সহ আরও অনেকে। এরপর তিনি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় রোড শো করে নির্বাচনী প্রচার করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো,

 

সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু সহ আরও অনেকে। তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থীর সমর্থনে রোড শো করে নির্বাচনী প্রচার করে বলেন, ‘ধর্ম দেখে নয়, উন্নয়ন দেখে ভোট দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্ম দেখে উন্নয়ন করেননি, তিনি বাংলার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন করেছেন। এমন কোনো পরিবার নেই যেখানে রাজ্য সরকারের পরিষেবা পৌঁছায়নি।’ তাই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি আশীর্বাদ করার আবেদন জানান। শতাব্দী রায়ের রোড শো-কে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার ওই তিনটি বিধানসভা এলাকায় মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন