লাহোরে গুলিতে ঝাঁজরা লস্কর প্রতিষ্ঠাতা হামজা। লাহোরের রাস্তায় সংবাদমাধ্যমের অফিসের সামনে হামজার উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এই নিয়ে গত এক বছরে দ্বিতীয়বার হামলা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গির উপরে। গত বছর মে মাসে নিজের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ হামলা চালায় হামজার উপরে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় পাক সরকারের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছিল কুখ্যাত জঙ্গির।
যদিও এই বিষয়ে প্রকাশ্যে নীরব ছিল প্রশাসন। এর পরেও লস্কর প্রতিষ্ঠাতার উপর নতুন করে প্রাণঘাতী হামলা হল। এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা এই হামলা চালাল।


