সংসদে মহিলা সংরক্ষণ বিলে সকলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী মোদি

সংসদে মহিলা সংরক্ষণ বিলে সকলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে এই বিলকে বিকশিত ভারতের ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ.....

সংসদে মহিলা সংরক্ষণ বিলে সকলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে এই বিলকে বিকশিত ভারতের ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে মোদির স্পষ্ট বক্তব্য, ‘‘এই বিলের বিরোধিতা করলে দেশের মহিলারা ক্ষমা করবেন না। এর বিরোধিতার অর্থ মহিলাদের বিপক্ষে আপনারা। তাহলে বলুন, হয় আপনারা নারীদের সঙ্গে আছেন, নয়তো তাঁদের বিপক্ষে।”

 

এনিয়ে কংগ্রেসকেই মূলত নিশানা করেছেন মোদি। পঞ্চায়েত স্তরে কংগ্রেস মহিলা জনপ্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি করেছিল, তা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তাহলে এখন কেন সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিলে বিরোধিতা? সেইসঙ্গে হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, ‘‘এখন এই বিলের বিরোধিতা করলে তার মাশুল গুনতে হবে বহুদিন।” বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন কিছুটা হইহট্টগোল করেন বিরোধীরা। তা উপেক্ষা করেই মোদি নিজের বক্তব্য পেশ করেন।

আরও পড়ুন