শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর ১ নং ব্লকের অন্তর্গত কেন্দুগাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস (মূল সংগঠন, যুব, মহিলা, শ্রমিক) পরিবারের আয়োজনে সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়।
ওই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন সাহু, গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব।
ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন সাহু বলেন, ‘আগামী ২৩শে এপ্রিল বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনী প্রচারে সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।’ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি সর্বস্তরের মানুষকে দলের প্রার্থী দুলাল মুর্মুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আবেদন জানান। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে মানুষের সাড়া ছিল ব্যাপক, এভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে শামিল হবে তা আমরা ভাবতে পারিনি।’ তাই প্রচণ্ড রোদ উপেক্ষা করে যাঁরা নির্বাচনী প্রচারে শুক্রবার শামিল হয়েছিলেন, তিনি তাঁদের সকলকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সেই সঙ্গে তিনি বলেন, ‘আগামী ২৩শে এপ্রিল ঝাড়গ্রাম জেলার চারটি আসনে ঝাড়গ্রাম জেলার সকল ধর্মের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। এতেই প্রমাণ হবে জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন এবং জঙ্গলমহলের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’


