মেদিনীপুরে বিজেপি প্রার্থীর রোড শো-তে সমর্থনে শুভেন্দু

শুক্রবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার শঙ্কর গুছাইতের সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করে নির্বাচনী প্রচার করেন রাজ্যের বিরোধী.....

শুক্রবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার শঙ্কর গুছাইতের সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করে নির্বাচনী প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। হুডখোলা গাড়িতে চড়ে দলের প্রার্থী ডাক্তার শঙ্কর গুছাইতকে পাশে নিয়ে তিনি রোড শো করেন। তাঁর নির্বাচনী প্রচারে মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। কয়েক দিন আগে যে রাস্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শো করেছিলেন, সেই রাস্তা ধরেই এদিন তিনি বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন।

 

মেদিনীপুর শহরের গোলকুয়া চক থেকে শুরু হয়ে স্কুল বাজার ও জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার এলাকায় এই প্রচার শেষ হয়। তিনি বলেন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তার পূর্বাভাস দিচ্ছে এই হাজার হাজার মানুষ। যারা প্রচণ্ড রোদ উপেক্ষা করেও এই রোড শোতে অংশগ্রহণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে মানুষ বিদায় জানানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়েছেন।

 

তাই আগামী ২৩শে এপ্রিল মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।’ শুভেন্দু অধিকারীর রোড শো-কে কেন্দ্র করে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শুভেন্দু অধিকারীর রোড শো সম্পন্ন হয়।

আরও পড়ুন