হাওড়ায় প্রচারে আসছেন মোদী

আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া সদরে তাঁর নির্বাচনী প্রচারে আসবেন। ওইদিন বিকেল ৪টেয় তিনি প্রথমেই যাবেন বেলুড়.....

আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া সদরে তাঁর নির্বাচনী প্রচারে আসবেন। ওইদিন বিকেল ৪টেয় তিনি প্রথমেই যাবেন বেলুড় মঠে। মঠে তিনি মূল মন্দিরসহ অন্যান্য মন্দির ঘুরে দেখে মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বেলুড় মঠের বাইরে থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক রোড শো-তে অংশ নেবেন।

 

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিজেপির হাওড়া সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানান, ‘বেলুড় মঠের সামনে থেকে উত্তর হাওড়ার সালকিয়া চৌরাস্তা অবধি প্রধানমন্ত্রী রোড শো করবেন।’ ওই রোড শো-তে বিজেপির কর্মী-সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষকেও আহ্বান জানানো হচ্ছে অংশগ্রহণ করার জন্য। এর জন্য পার্টির তরফ থেকে প্রতি বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

আরও পড়ুন